• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মহিপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ১৪২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে মজিবুর রহমান (৩০) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মৎস্যবন্দর আলীপুর বাজারের  কালাচানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের  মরহুম আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি ওই বাজারে একটি ওয়াকসপের  মালিক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার বিকেল ৪টায় দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সাথে। তবে তিনি বেশীরভাগ সময়ে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দুপুরে তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সার্টার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।

ব্যবসায়ীর দোকানের আইপি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মজিবার নিজেই দোকানের আড়ার সাথে রশি বেঁধে নিজে আত্মহত্যা করেছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/