• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক। রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে নগরের রাজা বাহাদুর সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বরিশালের মাটি, সাদিক ভাইয়ের ঘাটি’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিলে। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি। ফেসবুকেও এমন কোনো ভিডিও দেখিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/