• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান

প্রতিনিধি / ১৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। নৌককা প্রতীক নিয়ে নির্বাচিত এই জনপ্রতিনিধির দলবদলকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি অ্যাড. মনিরুল ইসলাম চরমোনাই পীর ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করে ইসলামি আন্দোলনে যোগ দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বিষয়টি নিয়ে আ.লীগের ভেতরের বিশৃঙ্খলা ও সাংগঠনিক দুর্বলতার প্রশ্ন তুলছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী মো. ফয়সাল বারী লিখেছেন, ‘জেলা আ.লীগের নেতারা কোথায়? কোথায় তাদের ব্যর্থতা? এইসব সুবিধাভোগীরা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছেন।’ অন্যদিকে কে এম রিমন নামে একজন মন্তব্য করেন, ‘পিঠ বাঁচাতে দল পাল্টাচ্ছে।’

তবে অ্যাড. মনিরুল ইসলাম আ.লীগ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, আমাদের দলে অপরাধী বা দাগি ব্যক্তিদের জায়গা নেই। কেউ যদি অন্য দলে থাকেন, তবে তাকে তওবা করে আমিরের কাছে বায়াত নিয়ে দলে আসতে হয়। তবে তারা কোনো দলীয় পদে অধিষ্ঠিত হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/