• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

‘বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য’

প্রতিনিধি / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দখলদার ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বানে সচেতনতা বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) ক্যাম্পাসজুড়ে কর্মসূচীটি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বার্তা দেওয়া হয়—একটি বোমা কেনার টাকা আসে পণ্য বিক্রির মাধ্যমেই, তাই আমরা ইসরায়েলের পণ্য বর্জন করলেই তাদের আগ্রাসন দুর্বল হবে।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি মানবিক দায়িত্ব। ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ছাত্রসমাজের পক্ষ থেকে এটি একটি অর্থনৈতিক প্রতিরোধ।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত বলেন আমরা মনে করি, ইসরায়েলি পণ্য বর্জন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি মানবতার প্রশ্ন। ছাত্রসমাজকে জাগ্রত করতেই আমাদের এই উদ্যোগ।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু জ্ঞানচর্চার নয়, সচেতনতা তৈরির স্থান। আজকের এই কর্মসূচি প্রমাণ করে—ছাত্রদল সব সময় মানবতার পাশে, অন্যায়ের বিরুদ্ধে।

এ সময় উপস্থিত ছিলেন আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: হাবিব, মো: হাসান, মো: হোসেন, মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন, সোহাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/