• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের বাকেরগঞ্জে হাবিবুর রহমান নামে ৬০ বছরের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর বাজারে কৃষি ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার হাবিবুর রহমান নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের কৃষক লীগের সভাপতি রুস্তম হাওলাদারের ছেলে আমান হাওলাদার, মেয়ে কাজল বেগম, বাবুল মোল্লা ও বাহাদুর মোল্লা হামলার এ ঘটনা ঘটায়।

বুধবার (১৬ এপ্রিল) রাতে খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক জোর করে বৃদ্ধ হাবিবুর রহমানকে পিঠমোড়া করে বেঁধে রাখেছে। হলুদ থ্রি-পিস পরিহিত এক নারী বৃদ্ধর দুই পায়ে একটি লাঠি দিয়ে পিঠাচ্ছেন।

এই ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান গাজী বুধবার রাতেই বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/