• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন

প্রতিনিধি / ১৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাবে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়।

উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/