• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে আওয়ামী লীগ নেতা টিপু গ্রেপ্তার

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মামলার পলাতক আসামি টিপু সুলতানকে ওইদিন দুপুরে ঠাকুরমল্লিক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত টিপু সুলতান বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ঠাকুরমল্লিক গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মাস্টারের ছেলে।

সূত্রমতে, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৩২০ নাম্বার আসামি টিপু সুলতান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/