• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বানারীপাড়ায় হাতুড়িপেটায় কলেজ অধ্যক্ষ নুরুল ইসলাম গুরুতর আহত

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দুর্বৃত্তদের হাতুড়িপেটায় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার (৫৮) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে মোটরসাইকেলে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এসময় সলিয়াবাকপুর কমিউনিটি ক্লিনিকের অদূরে রাস্তায় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধরক হাতুড়িপেটা করেন।

এতে তার বাম পা ও মেরদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে কলেজ অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মো. নুরুল ইসলাম তালুকদারের ওপর বর্বর এ হামলার ঘটনায় কলেজ শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/