• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদী কারাগারে

প্রতিনিধি / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় এক যুবলীগ কর্মীর স্ত্রীকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার  (৯ এপ্রিল) দুপুরে  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায়।
কারাগারে যাওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার রিমি নলছিটি উপজেলার যুবলীগ কর্মী মামুন হাওলাদারের স্ত্রী ও পৌরসভার অনুরাগ এলাকার জাকির হোসেনের মেয়ে। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি উপজেলার  কুলকাঠি ইউনিয়নের  কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধা (৭০) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় নারী ও নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন  সুমাইয়া আক্তার রিমি ।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন মিন্টু মৃধা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা  মামলাটি তদন্ত করেন এবং অভিযোগের বিষয়ে কোনো সত্যতা না পাওয়ায় অভিযোগটি মিথ্যা বলে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।বুধবার দুপুরে মিথ্যা ধর্ষণ মামলা করায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/