• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ন্যায়বিচার পেয়েছি, শপথ নেব কিনা সিদ্ধান্ত দলের: ইশরাক

প্রতিনিধি / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালতের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার পর আলোচনা-সমালোচনা চলছে। রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এসব সমালোচনার জবাব দিয়েছেন ইশরাক নিজেই। তিনি জানিয়েছে,আদালতের এ ঘোষণার মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। তবে মেয়র হিসেবে শপথ নেবেন কিনা, তা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হবে।

ইশরাক হোসেন বলেন, একটি মহল আমার আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে। ন্যায়বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা–ভ্যান ও অটোচালকদের মধ্যে ঈদ উপহার দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি।

ইশরাক হোসেন বলেন, আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের পরই আইন মেনে তিনি মামলা করেছিলাম। দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের এখন ন্যায়বিচার পেয়েছি। শেখ হাসিনা সরকারের পতনের পর ইশরাক নির্বাচন নিয়ে মামলা করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি দাবির বিষয়ে ইশরাক বলেন, অনেকেই হয়তো মনে করছেন যে, ৫ আগস্টের পর এ মামলা দায়ের করা হয়েছে বা আমরা হয়তো এরপর এসে (২০২৪ সালের ৫ আগস্টের পর) এ প্রক্রিয়া সম্পন্ন করেছি। তাদের উদ্দেশে বলতে চাই যে, স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে অভিযোগ করতে হয়। সে ৩০ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল।

মেয়র হিসেবে শপথ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এ সদস্য বলেন, এখন আমি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। রায় পাওয়ার পর গতকালও বলেছি এটা দলের সর্বোচ্চ ফোরাম সিদ্ধান্ত নেবে। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সে অনুযায়ী আমি আমার পরবর্তী পদক্ষেপ নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/