• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে নিরাপত্তামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে বরিশাল বিআরটিএ বরিশাল সার্কেল ও বিভাগীয় কার্যালয়।

বরিশাল-ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, পথসভা ও র‌্যালী করেন বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান। তিনি ঈদে ফিটনেস বিহীন লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধ, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় না করে সরকার নির্ধারিত ভাড়া আদায় করার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. মোশারেফ হোসেন। এদিকে, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

রোড শো ও সচেতনতামূলক প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খালিদ মাহমুদ, মোটরযান পরিদর্শক লাইসেন্স ইন্সপেক্টর সৌরভ কুমার সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক, মালিক-শ্রমিক প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ বিষয়ে বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, “আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেস বিহীন গাড়ি চালানো বন্ধসহ যে কোন ধরনের অভিযোগ জানার জন্য কন্ট্রোল রুম চালু করেছি। আশা করছি ঈদুল ফিতরে একটা নিরাপদ যাত্রা উপহার দিতে পারবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/