• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আওয়ামী লীগের পুনর্বাসন কঠোর হাতে দমন করা হবে: নাহিদ ইসলাম

প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১-এর কারণে। আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১-এর কারণে। বাংলাদেশে নতুন করে আর কখনো ১/১১ হতে দেওয়া হবে না। এ মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

জনগণ রাষ্ট্রের মালিক, তাদের রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/