• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইসরাইয়েলি গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও সংহতি সমাবেশ হয়েছে।

গণহত্যা বন্ধের দাবি জানিয়ে শনিবার (২২ মার্চ) নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে বাসদের বরিশাল জেলার নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়৷

মিছিল শেষে একটি সমাবেশ করেন তারা। নানা স্লোগানের প্লাকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশ গ্রহন করে শিশু সহ নানা বয়সের মানুষ।

এ সময় তারা বলেন, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের প্রতি উদ্যোগ নেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।

এদিকে, একই দাবিতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনেই সংহতি সমাবেশ করেন গণসংহতি আন্দোলনের বরিশাল জেলার সদস্যরা।

এসময় তারা দাবি করেন, অনতিবিলম্বে বোমা মেরে শিশুদের হত্যা বন্ধ করতে হবে। এই বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক দল বাসদ ও গণসংহতি আন্দোলনের নানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/