• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

প্রতিনিধি / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে এ আইন পাস করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে সাত বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এত দিন টেন্ডারের মাধ্যমে ৬০ শতাংশ কাজ হতো।

এ ছাড়া তিন পার্বত্য জেলায় চৈত্রসংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এ ছুটি পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/