• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলায় গুরুতর আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির বিশ্বাস অভিযোগ করে বলেন, বাটাজোর হাট-বাজারের ইজারার জন্য দরপত্র আহ্বান করার পর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির তাদেরকে দরপত্র ক্রয় করতে নিষেধ করে আসছিল।

তার নিষেধ উপেক্ষা করে দরপত্র ক্রয় করতে চাইলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বুধবার রাত ১১টার দিকে বিষয়টি সমাধানের কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাকে ও যুবদল নেতা মামুন সরদারকে জখম করে খোকন ও তার সহযোগীরা।

বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা মামুন সরদার অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির তাদেরকে হাট ও বাজারের দরপত্র ফরম ক্রয় করতে বাধা প্রদান করে আসছিল।

এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে খোকন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে আমাকে ও মনির বিশ্বাসকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামলা ও দরপত্র ক্রয়ে বাধার অভিযোগ অস্বীকার করে বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/