• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

দলটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। দলের মুখপাত্র হবেন জাতিসংঘে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূরাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক লেখক ডেল এইচ খান।

নতুন দলটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। মধ্যমপন্থা হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে নতুন এই রাজনৈতিক দল।

এর আগে, বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান জানান, ‘ড. ইউনূসের দেখানো পথে হাঁটবে আমাদের নতুন এ দল। তাকে আমরা আইডল মনে করছি।

ছাত্ররা মাত্র ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে বিগত ৫৩ বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দলে যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। তবে ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব’ এ দলটি গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মধ্যমপন্থি দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’

জানা গেছে, কয়েক মাস ধরে এই রাজনৈতিক দলের গঠনপ্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে বেশ কয়েকটি বৈঠক ও আলোচনাসভা করেছেন প্রস্তাবিত এই দলের চেয়ারম্যান মো. শামীম কামালসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/