• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী রাজধানী থেকে র‌্যাব-পুলিশের অভিযানে গ্রেপ্তার

প্রতিনিধি / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখারে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলী আকবর ফকিরকে (৬৬) রাজধানী থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে রাত ৯টার দিকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়।

বুধবার (১৯ মার্চ) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। থানা ও মামলা সুত্রে জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর রাতে মাহাবুব সিকদার (৪০) নামের এক ব্যাক্তি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের উত্তর ধারালিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে ফুসলিয়ে পাশর্^বর্তী চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকিরের কাছে নিয়ে যান।

মাহাবুব সিকদারের সহায়তায় ওইদিন রাতভর উত্তর চাখার এলাকার মাওলা কাজীর বাগানে নিয়ে আলী আকবর ফকির তাকে ধর্ষণ করেন।

এ ঘটনার প্রায় তিন মাস পরে ভিকটিম ওই নারী বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারী বানারীপাড়া থানায় উপজেলার উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকির (৬৬) ও মাহাবুব সিকদারের (৪০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের খবর পেয়ে আসামীরা আত্মগোপনে চলে যান। এদিকে অভিযুক্ত আলী আকবর ফকির ও তার পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/