• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে আ. লীগ নেতা সাবেক পিপি মন্নান রাসুল কারাগারে

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠিতে তিনটি মামলায় সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মন্নান রাসুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।

আব্দুল মন্নান রাসুল শহরের রোনালসে রোডের মৃত মো. মুজাফফর আলী মিয়ার ছেলে। তিনি জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বলেন,মন্নান রাসুলের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনটি মামলার শুনানি আগামি ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই আব্দুল মন্নান রাসুল আত্মগোপনে চলে যান। তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/