• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে হত্যার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে গলাকেটে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খোকন কবিরাজ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মুলাদী পৌরসভার চরডিক্রী কালাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর খালু মারা যাওয়ায় তার বাবা-মা বৃহস্পতিবার দুপুরে সেখানে যান।

আর বাড়িতে অবস্থান করছিলেন তরুণী। দুপুর ২টার দিকে অভিযুক্ত খোকন দা নিয়ে তরুণীর ঘরে প্রবেশ করেন। তখন তাকে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মুলাদী থানায় মামলা করেন। এরপর ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে কালাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার তরুণীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/