• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে নিজের আপন ছোট ভাই ও বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আবির ইসলাম সিয়াম (১৮)। সে সরকারি বরিশাল হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র এবং নগরীর কাউনিয়া এলাকার কমিশনার গলির বাসিন্দা আলমগীর খানের ছেলে।

গত বুধবার সন্ধার পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এরপূর্বে ওইদিন দুপুর দুইটার দিকে আবির তার ছোট ভাই আলভী, বন্ধু সৌরভ ও পাভেলের সাথে সায়েস্তাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোখলেস মেম্বারের বাড়ির পাশের নদীতে গোসল করতে যান।

একপর্যায়ে সবাই তীরে উঠতে সক্ষম হলেও আবির পানির গভীরে তলিয়ে যায়। ওইসময় আবিরের ছোটভাই ও বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সদর নৌ-থানার এসআই মো. বেলায়েত হোসেন বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/