• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে এক টাকায় মিলছে ইফতার

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রোজাদারদের জন্য কম টাকায় ইফতারসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছেন বরিশাল নগরের দুই সহোদর। ফুটপাতে তাঁরা ১ থেকে ২ টাকায়ও ইফতারসামগ্রী বিক্রি করছেন।

এতে নগরের ফকিরবাড়ী রোডে সম্রাট আর আকাশের ইফতারির দোকানে রমজানের শুরু থেকেই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় লেগেই আছে। এমন উদ্যোগে খুশি রোজাদাররা।

দোকানিরা জানিয়েছেন, ১ টাকার বিনিময়ে ইফতার পণ্য হিসেবে পাওয়া যাচ্ছে দুটি সামগ্রী। সেগুলো হলো আলুর চপ ও কলার চপ। ২ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে পেঁয়াজি বড়া, বেগুনি, সবজির বড়া ও কুমড়ো বড়া। এ ছাড়া ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

ইফতারসামগ্রী কিনতে আসা সোনিয়া আক্তার বলেন, ‘আমরা পণ্য কিনেই বুঝেছি তাদের তেমন একটা লাভ হচ্ছে না। এটা বিক্রেতার উদারতার দৃষ্টান্ত।’ মজিবর রহমান নামক অপর এক ক্রেতা বলেন, ‘আমার সাধ্য আছে ১০ টাকায় ইফতার করার।

১০ টাকা দিয়ে এখানে ভরপুর ইফতারি খাওয়া যাবে। অন্য স্থানে ১০ টাকায় ইফতারসামগ্রীই পাওয়া যায় না। এত অল্প দামে ইফতার কিনতে পারায় সাধারণ মানুষ খুশি।’

জানতে চাইলে বিক্রেতা মাহমুদ হাসান আকাশ বলেন, রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। এই অছিলায় আমরা সাশ্রয়ী মূল্যে ইফতারসামগ্রী বিক্রি করছি। রমজান মাসে যত টুকো পারি সাধ্যমতো দাম কমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ তিনি এটাকে একধরনের সেবা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/