• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মধু সংগ্রহ করতে গিয়ে ভিমরুলের কামড়ে প্রান গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

প্রতিনিধি / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির কাঠাঁলিয়ায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠাঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মং চেনলা।

নিহত মাজেদ হাওলাদার (৪৫) ওই এলাকার মৃত মোকসেদ হাওলাদারের ছেলে।তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ থেকে ৬ মাস আগে অবসর নিয়েছেন।

নিহতের ভাগ্নী রুপা আক্তার বলেন,বাড়ির পাশের একটি বাগানে গাছে উঠে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া পড়ে এসময় ভিমরুলের কামড়ে তিনি আহত হন।

পরে তাকে আহত অবস্থায় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।কাঠাঁলিয়া থানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/