• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপির আরেক নেতা বহিষ্কার

প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে নিয়ামতি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত ৯টায় নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বিএনপি নেতা সালাম মৃধা ও শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়।

এ দিকে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায়, বাকেরগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের নেতারা বরিশাল পটুয়াখালী মহাসড়কে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/