• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে মারধর করে পুলিশে দেয়ার অভিযোগ

প্রতিনিধি / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিগত ৫ আগস্টের পর থেকে অদ্যবর্ধি হামলার ভয়ে বাড়ি ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়কা শাওন বালী। তাকে (শাওন) না পেয়ে তার বৃদ্ধ বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা।

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার সহযোগিরা যুবলীগ নেতার রোজাদার বাবা, মা, স্ত্রী, সন্তান ও শশুরের ওপর হামলার পর উল্টো যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে পুলিশের কাছে তুলে দেওয়ার অভিযোগ করেছেন যুবলীগ নেতা শাওন বালী। ঘটনাটি উজিরপুর উপজেলার বামরাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার।

আজ শনিবার সকালে যুবলীগ নেতা শাওন বালী মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী ও তার সহযোগিরা শাওনের বাবা শাহজাহান বালীর (৭০) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো।

তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে শুক্রবার (৭ মার্চ) বিকেলে বামরাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন যুবলীগ নেতার বাসার সামনে এসে স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী ও তার সহযোগিরা শাহজাহান বালীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এক পর্যায়ে বৃদ্ধ শাহজাহানকে মারধর করা হয়। এসময় শাহজাহান বালীর ডাকচিৎকারে বাসার অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

হামলায় যুবলীগ নেতার বৃদ্ধ মা নাসিমা বেগম (৬০), স্ত্রী উম্মে আয়শা ওনি (২৯), মেয়ে মুনতাহা ইসলাম মুন (১২) ও তার শশুর মো. আলম বালী (৭৩) আহত হয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, আমার বৃদ্ধ বাবাকে মারধর করার পর ইফতারির আগ মুহুর্তে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। থানা হাজতে তাকে ঠিকমতো ইফতার ও তার সাথে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি।

চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী বলেন, শাহজাহান বালী আমার ওপর হামলা চালিয়েছে। এজন্য আমি থানায় মামলা দায়ের করেছি।

ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, থানায় মামলা হওয়ায় শাহজাহান বালীকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিকমতো ইফতার করতে দেওয়া হয়নি বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/