• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মা-বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে আটক

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে নিজ বাগিতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আহত মা-বাবাকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, নেশা করতে বাধা দেওয়ার কারণেই বাবা-মায়ের সাথে আবুল কালামের দ্বন্দ্ব। তার জেরে এই ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/