• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে হাওলাদার ব্রিকস নামে একটি ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একইসাথে এসআরবি ব্রিকস নামে একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট বিনষ্ট করে ভাটাটি বন্ধ করে দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপু‌রে উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।

এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা,পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন। ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/