• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরাফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বুধবার (৫ মার্চ) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকার বৈশাখী হ্যাচারিতে এ ঘটনা ঘটে৷

নিহত আরাফাত উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিদানিয়া এলাকার মৃত মো. ইলিয়াছের ছেলে। ইনানী বৈশাখী হ্যাচারির পাহারাদার জানান, হ্যাচারির পাশে থাকা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে থাকতে দেখতে পাই আরাফাতকে।

পরে স্থানীয় ও পুলিশকে খবর দিয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এর আগেও কে বা কারা একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়৷ এখানে আরও ৩-৪ জন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ দুর্জয় সরকার জানান, সকালে খবর আসে একজন বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে আছে৷ ঘটনাস্থলে আসতে আসতে স্থানীরা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, বিদ্যুৎস্পর্শে একজনের লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/