• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

বুধবার (০৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ ঘটনার পর স্কুলছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত ছাত্রী জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় তার নানার বাড়িতে থেকে কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।

দীর্ঘদিন ধরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিম মেরির চর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্ত্যক্ত করছিল।

বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। স্কুল গেটের সামনে পৌঁছলে আগে থেকে অবস্থান নেওয়া আজিজুর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর অপহরণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) আশিস সান্যালকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/