• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

তল্লাশির নামে বাসায় লুটপাটের চেষ্টা, আটক তিনজন কারাগারে

প্রতিনিধি / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন, শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহম্মেদ।

বুধবার (৫ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. ফরিদ হোসেন প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড-জামিন উভয়ই নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে গুলশানে ২ নম্বর রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। বাসার দুজনকে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

এক নম্বর আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে একটি স্বর্ণের চেইন, দুই নম্বর আসামি জুয়েল খন্দকার একটি স্বর্ণের চেইন, তিন নম্বর আসামি শাকিল আহমেদ একটি স্বর্ণের পায়েল, একটি হাতের আংটিসহ মোট দুই ভরি আট আনা স্বর্ণ লুট করেন, যার মূল্য ৩ লাখ টাকা। অন্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয়। এ ঘটনায় বুধবার (৫ মার্চ) গুলশান থানায় মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/