• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে যুবদল কর্মী হত্যায় স্বেচ্ছাসেবক দলের সোনা শাহিন বহিষ্কার

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় যুবদল কর্মী সুরুজ গাজী (৩০) হত্যার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সরদার ওরফে সোনা শাহিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্যসচিব খান মো. আনোয়ার হোসেন আজ মঙ্গলবার বিজ্ঞপ্তিতে শাহিন সরদারকে বহিষ্কার করেন।

উল্লেখ্য, রোববার রাত সাড়ে ৮টার দিকে যুবদল কর্মী সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে শাহিন সরদারের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, নিহতের বড় ভাই শাহীন গাজী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/