• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে আগুনে পুড়লো ৩ বসতঘর

প্রতিনিধি / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (৩ মার্চ) উপজেলার মধ্য লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহেল রানা জানিয়েছেন।

তিনি বলেন, মধ্য লোহালিয়া গ্রামে সাইফুল ইসলামের টিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. সুমন ও ফরিদা বেগমের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

এদিকে এ ঘটনার পর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/