• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ম্যাজিস্ট্রেট দেখেই লেবুর দাম কমলো অর্ধেক

প্রতিনিধি / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কম দামে লেবু বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

রোববার (২ মার্চ) দুপুরের দিকে আখাউড়া পৌরসভার সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

এ সময় মূল্য তালিকা না থাকার ও অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রির কারণে ৬ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এ সময় আখাউড়া থানার বিশেষ একটি পুলিশের দল উপস্থিতি থেকে ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

বাজারে আসা ফুরকান নামের এক ক্রেতা বলেন, ইউএনও স্যারকে দেখা মাত্রই ১০০ টাকার লেবুর দাম অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা কিন্তু যখন স্যার চলে গেলেন তখন আবার আগের দামেই বিক্রি শুরু করেন তারা। পুরো রমজান যেন এভাবে মাজার মনিটরিং হয় সেই দাবি রাখছি।

সবজি ব্যবসায়ী মো. জিলন বলেন, আড়ৎ থেকে অতিরিক্ত দামে লেবু কিনতে হচ্ছে আমরা অল্প টাকা লাভে লেবু বিক্রি করছি। লেবু ছাড়া বাকি সব সবজির দাম সহনশীল বলে দাবি করেন ওই ব্যবসায়ী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/