• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

তারাবির নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি / ১৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লক্ষ্মীপুরের তারাবির নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকায় ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্কুলশিক্ষক শরীফ হোসেনের বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে।

তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামী অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আহনাফ শাহরিয়ার বলেন, আব্বু সুস্থ ছিলেন। তিনি তারাবির মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবির নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ভোররাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সেহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাবো না।

প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি তাদের বাসায় গিয়েছি। সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/