• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সাবেক ছাত্রদল নেতার আত্মহত্যা

প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আবু সুফিয়ান বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (১ মার্চ) দুপুরে নগরীর ভাটিখানা পান্থ সড়ক নিজ বাসায় তিনি বিষপান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। কী কারণে আবু সুফিয়ান বিষপান করেছেন তা পুলিশ জানাতে পারেনি।

তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে থানা পুলিশ। সুফিয়ান নগরীর ভাটিখানার বাসিন্দা জলিল হোসেনের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

নাজমুল নিশাত বলেন, ঘরে বসে আবু সুফিয়ান বিষপান করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/