• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বানারীপাড়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায়  পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা ইসলামী আন্দোলন  বর্ণাঢ্য র‍্যালি করেছে।
শনিবার (১ মার্চ)  সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বানারীপাড়া উপজেলা  শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদের নেতৃত্বে র‍্যালীটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানারীপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে  এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বানারীপাড়া উপজেলা  শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ,  ইসলামী আন্দোলনের বানারীপাড়া পৌর শাখার সভাপতি মোঃ জলিছ মাহমুদ মৃধা, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজালাল, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার
সভাপতি হাফেজ মুহাম্মদ শামীম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার  সভাপতি মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে আমরা সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল হব।
রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/