• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

দেশজুড়ে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে বানারীপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ  প্রতিনিধি॥ দেশজুড়ে অব্যাহত  ধর্ষণ  ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তিসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ও  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শুরু হয়ে ব্যানার-প্লাকার্ড হাতে থাকা শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখর বিক্ষোভ মিছিলটি বানারীপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এক পর্যায়ে এতে সাধারণ জনগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলোত্তর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহরিয়ার আহমেদ  সজীব ।

এসময়  তিনি বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাস্তা কিংবা নিজ বাসার সামনে কেউ নিরাপদ নয়। নারীদের কোথাও নিরাপত্তা নেই। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দাবি রেখে বলছি,অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন,তা না হলে মানুষ আবার সড়কে নামতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/