• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ছেলের রেখে যাওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা আটক

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার (৪৭) নামে বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মৃত নূর মিয়ার ছেলে।

নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আটকের সময় তার থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন বর্তমানে প্রবাসে আছেন।

তিনি দেশে থাকার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে বিভিন্নস্থানে মহড়া দিতেন। ছেলে বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র বাবা আবুল হোসেন বাহারকে দিয়ে যান। পরে বাহারও সেই অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি করতেন।

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বসুরহাট বাজারের কলেজ রোডে ওয়ার্কশপের ব্যবসা করে। অস্ত্রসহ বাহারকে আটক করার বিষয়টি শুনেছি। তবে তিনি অস্ত্র কোথায় পেলেন তা জানি না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ বাদী হয়ে আবুল হোসেন বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে, আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/