• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ববি ও বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, ধারাবাহিক নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ব্রজমোহন (বিএম) কলেজে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার দুপুরে বিএম কলেজের জিরোপয়েন্টে ক্যাম্পাস ছাত্র ইউনিয়নের উদ্যোগে পৃথক বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে শনিবার রাতে ববির গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ সমাবেশ শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে শিক্ষার্থীরা।

এসময় ববি উপচার্য ড. শুচিতা শরমিন শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন। বিক্ষোভে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করে দ্রæত কার্যক্রম শুরুর দাবি জানান।

ববির বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী নুসরাত জাহান রানির সঞ্চালনায় বক্তৃতা দেন, শিক্ষার্থী সুজয় শুভ, ভ‚মিকা সরকার, নিশাত মালিহা ঐশি, মামজুদা মোস্তফা লামিয়া, জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, ইসরাতুন্নেহা প্রমুখ।

এদিকে বিএম কলেজ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন, কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক অনুপ রায় অর্ণব, মারিয়া মারজান, প্রীতিলতা বিগ্রেড-এর আহবায়ক শর্মী ইসলাম, তন্নী দাস, সাদমান ইশরাক জিওন, লামিয়া ইসলাম, শুভদ্বীপ প্রমুখ।

ববির শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেনই বা দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলছে।

আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে।

বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেন দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।

এ ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। মহামারির মতো ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানোর যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/