• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সারা দেশে ‌‘ডেভিল হান্টে’ আরও ৭৬৯ জন গ্রেপ্তার

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবমিলিয়ে সারা দেশে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৪১ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭২ জনকে। সবমিলিয়ে সারা দেশ থেকে গ্রেফতার হয়েছেন এক হাজার ৩৪১ জন।

এছাড়া অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, দুই রাউন্ড কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেচি উদ্ধার করা হয়েছে বলে জানান ইনামুল হক সাগর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/