• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভা শেষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই ঘোষণা আসে।

এরমধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, বরিশাল-৫ (সদর) আসনে অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং বরিশাল-৬ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল।

বরিশাল মহানগর জামায়াতের উপদেষ্টা আমিনুল ইসলাম খসরু বলেন, স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। কৌশলগত কারণেই মনোনীত প্রার্থীদের নাম আগে ঘোষণা করা হয়েছে যেন তারা আগেভাগে নির্বাচনের মাঠ গোছাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/