• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিকনিকের বাসে ট্রাকের ধাক্কা, প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

প্রতিনিধি / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিকের বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অর্ধশত শিক্ষার্থী যাত্রী প্রাণে বেঁচে গেছেন। তবে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালক নগরীর চন্দ্রিমা থানার বাররাস্তার মোড়ের বাচ্চুর মোড় এলাকার মতি ড্রাইভারের ছেলে।

জানা গেছে, সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোর জেলার লালপুরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল।

পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ সময় ট্রাকের ভেতরে থাকা চালক আহত হয়।

দুর্ঘটনাকবলিত বাসচালক জানায়, ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয়। ভেতরে ট্রাকের চালক আটকে ছিল। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া অন্য বাসে যাত্রীদের পাঠানো হয় পিকনিকে।

কয়েকজন শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে উঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

মতিহার থানা পুলিশের ওসি আবদুল মালেক বলেন, শিক্ষার্থীদের বাসটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাস ও ট্রাক হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক সমাধান হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/