• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান জ্যোতিকে গুলি করে হত্যাসহ একাধিক মামলায় আব্দুল মান্নান (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফ্রেরুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মান্নান উপজেলার কুড়িগাতী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলার মথুরাপুর-চান্দাইকোনা সড়কের চারমাথা এলাকা থেকে শফিউর রহমান জ্যোতিকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

এরপর ৩০ এপ্রিল রাতে ধুনট-শেরপুর সড়কের শালফা এলাকায় শফিউর রহমান জ্যোতিকে গুলি করে হত্যা করা হয়। সেসময় পরিবারের সদস্যরা থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি।

এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় ২০২৪ সালের ১ ডিসেম্বর নিহতের ছেলে রওশন জামিল রাসেল বাদী হয়ে ১৭ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/