• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সরানো হলো ববি প্রক্টর রফিকুল ইসলামকে, নতুন দায়িত্বে সোনিয়া খান

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম রফিকুল ইসলামকে সরিয়ে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টরের শূন্য পদে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

একইসাথে ড. এ.টি.এম. রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ-কে প্রক্টর (সাময়িকভাবে ভারপ্রাপ্ত) এর দায়িত্ব হতে ১৯.০২.২০২৫ তারিখ পূর্বাহ্ন থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/