• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

১০ কেজি গাঁজা নিয়ে ধরা পুলিশের এএসআই

প্রতিনিধি / ১৪২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম আদালতে আসামিকে পাঠান এবং পরে বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনিসুর রহমান লালমনির হাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানায় এএসআই পদে কর্মরত।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে গতকাল (মঙ্গলবার) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- জিআর ২৩/২৫।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা জানান, গাঁজাসহ আটক পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/