• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন এবং পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল সৌরভ দাশ ঢালীর (৩২) স্ত্রী বলে জানা যায়। রুম্পা দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রী রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ জানালা দিয়ে দেখতে পান স্বামী সৌরভ কুমার ঢালী। পাশেই ছিল তার দেড় বছরের শিশু অভয় কৃষ্ণ। প্রায় এক বছর ধরে ভাড়া বাসায় দুই সন্তান ও স্বামীসহ বসবাস করে আসছিলেন রুম্পা।

মৃতের স্বামী সৌরভ গণমাধ্যমকে বলেন, রাতের খাবার খেয়ে এক রুমে দেড় বছরের শিশু অভয় কৃষ্ণকে নিয়ে রুম্পা ঘুমাতে যায়। অন্য রুমে আমি একাই শুয়েছিলাম। সকালে ডাকাডাকির পরও রুমের দরজা বন্ধ পেলে, বাসার পেছনের জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে সবার উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/