• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

বরিশালে কবি জীবনানন্দ দাশের জন্মদিনে মেলার উদ্বোধন

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো তিনদিনের মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে এ মেলার উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. তাজুল ইসলাম।

জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ মেলায় উদ্বোধন কালে প্রফেসর তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এ কলেজের ছাত্র থেকে পরবর্তীতে অধ্যাপনা করেছেন।

তার স্মৃতি এ কলেজের পরতে পরতে জড়িত। মনের টানেই কবি এ বাংলাতেই ফিরতে চেয়েছেন বারবার। তার কবিতায় আমাদের কাছে আজো অমর হয়ে আছেন কবি।

বাংলার খ্যাতমান কবির জন্মদিনে উত্তরণের এ আয়োজনে সাধুবাদ জানান তিনি। কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সোম থেকে বুধবার (১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী এ মেলা মূল ভবনের মাঠে চলবে।

মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জীবনানন্দ মেলা উদ্‌যাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন সংবাদ সম্মেলনে বলেন, জীবনানন্দের এ কলেজে তার জন্মবার্ষিকী উপলক্ষে চারটি অধিবেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/