• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইজতেমায় চলছে শেষ ধাপের বয়ান, দুপুরে আখেরি মোনাজাত

প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শীর্ষ মুরব্বিদের বয়ান, জিকির-আসকারের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার শেষ ধাপের শেষ দিন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা মোরসালিন বয়ান করবেন এবং তর্জমা করবেন মাওলানা ওসামা ইসলাম। মোনাজাতের আগে হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ এবং তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সেই গুজবের জেরে আটক করা হয়েছে একজনকে।

পুলিশের দাবি, গুজব ছড়িয়েছে আটককৃত ব্যক্তিই। তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রোববার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। বিগত ইজতেমার আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/