• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক ইভটিজিংয়ের শিকার

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছেন। ঘটনার সময় বীথির সঙ্গে তার দুই বোন ছিল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে সমন্বয়ক বীথিসহ তার দুই বোনের সাথে ইভটিজিং করে চারজন যুবক। এ সময় প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ওই চার বখাটে। ইভটিজারদের মধ্যে অমীয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। এতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ফাতেমা রহমান বীথি জানায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে ওই ইভটিজাররা তাদের অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা ইভটিজিং করেন।

এ সময় তারা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইভটিজারদের শাস্তি দাবি করেছেন ছাত্র-আন্দোলনের এ সমন্বয়ক। টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাটির বিষয়ে এখনও জানতে পারিনি। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/