• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

শবে বরাতের সন্ধ্যায় ভাতিজার হাতে চাচা খুন

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের চকরিয়ার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে হোছাইনগীর (৩৬) নামে চাচা খুন হয়েছেন।

উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকার বাসিন্দা। ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি স্থানীয় লোকদের বরাতে বলেন, বিকেলে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়।

এ ঝগড়ার সূত্র ধরে রাত পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

এ সময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/