• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু

প্রতিনিধি / ১০৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফেনীতে জুমার নামাজ পড়ার সময় আবদুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিজান রোড এলাকার তমিজিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম ঢাকার সাভার এলাকার বাসিন্দা। ফেনীতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল আলিম তমিজিয়া মসজিদের নির্মাণ কাজে (রাজমিস্ত্রি) ফেনীতে অবস্থান করছিলেন। দুপুরে মসজিদের তৃতীয় তলায় জুমার নামাজের প্রথম রাকাত চলাকালীন সময়ে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা নামাজ শেষে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফুল আমিন রিজভী নামে এক মুসল্লি বলেন, নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পাশে একটি ব্যাগ, দুটি ডিম, একটু মরিচের গুঁড়া ও লবণ রাখা ছিল। এসব হয় তো খাওয়ার জন্য নিয়েছিলেন। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মিরাজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/